শনিবার ১৮ জুলাই ২০২৬ - ০৯:০৩
স্কুলে কুড়িয়ে পাওয়া জিনিসের শরয়ী বিধান

স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে হারিয়ে যাওয়া কিংবা কুড়িয়ে পাওয়া জিনিসপত্রের ব্যাপারে ইসলামী শরিয়তের কী বিধান? এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী খামেনেয়ী (হাফিযাহুল্লাহ) শরিয়তসম্মত করণীয় ব্যাখ্যা করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.) ‘স্কুলে কুড়িয়ে পাওয়া জিনিসপত্র’ সম্পর্কিত একটি ইস্তিফতার জবাব দিয়েছেন, যা আগ্রহী পাঠকদের জন্য তুলে ধরা হলো:

প্রশ্ন: আমাদের স্কুলে কুড়িয়ে পাওয়া জিনিসপত্র সংগ্রহ করে রাখা হয়। পরে যখন এর মালিককে খুঁজে পাওয়া যায় না, তখন ঘোষণা দেওয়া হয় যে, যার ইচ্ছা সে এসব কুড়িয়ে পাওয়া জিনিস নিজের জন্য নিয়ে যেতে পারে। এ ধরনের কাজ কি বৈধ?

উত্তর: এ বিষয়ে বিধান বিভিন্ন অবস্থার ওপর নির্ভর করে।

যদি সম্ভাবনা থাকে যে, জিনিসটির মালিক সেটি কোথাও রেখে গেছেন, তাহলে সেটি মাজহুলুল মালিক (অজ্ঞাত মালিকানাধীন সম্পদ)-এর বিধানের অন্তর্ভুক্ত হবে। এ ক্ষেত্রে বস্তুটি কিংবা এর মূল্য মালিকের পক্ষ থেকে একজন দরিদ্র ব্যক্তিকে সদকা হিসেবে প্রদান করতে হবে।

কিন্তু যদি নিশ্চিত হওয়া যায় যে, মালিক জিনিসটি হারিয়ে ফেলেছেন, তাহলে কুড়িয়ে পাওয়া জিনিসটির মূল্য যদি এক দিরহামের (প্রায় আড়াই গ্রাম রৌপ্য; যার মূল্য বাজার থেকে নির্ধারণ করা যায়) কম হয়, তবে যে ব্যক্তি সেটি কুড়িয়ে পেয়েছে, সে তা নিজের জন্য রাখতে পারে।

আর যদি ওই ব্যক্তি—যিনি বালেগ ও প্রয়োজনীয় বিচক্ষণতার অধিকারী—পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের জন্য জিনিসটি স্কুল কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে থাকেন, তাহলে স্কুলের অনুমতি নিয়ে অন্যদের জন্য তা গ্রহণ ও ব্যবহার করতে কোনো অসুবিধা নেই।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha